বুধবারের ট্রেডিংয়ে সাইডওয়েজ চ্যানেলের আপার বাউন্ডারি থেকে লোয়ার বাউন্ডারির দিকে EUR/USD কারেন্সি পেয়ারের মন্থর দরপতন অব্যাহত ছিল। গতকাল মার্কেটে সামষ্টিক অর্থনৈতিক পটভূমির প্রভাবে খুবই দুর্বল ছিল, ফলে সারাদিন মার্কেটে প্রতিক্রিয়া সৃষ্টি করার মতো তেমন কিছুই ছিল না। অতএব আমরা সাইডওয়েজ চ্যানেলের ভেতরেই বিশুদ্ধ টেকনিক্যাল মুভমেন্টই পর্যবেক্ষণ করছি। এই পেয়ারের মূল্য এই চ্যানেলের লোয়ার বাউন্ডারি 1.1377-1.1461-এ পৌঁছানোর পর আপার বাউন্ডারির দিকে ফিরতে শুরু করতে পারে। আজ ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের (ইসিবি) বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে, কিন্তু এই ইভেন্টটিও মার্কেটে তেমন কোনো প্রভাব নাও ফেলতে পারে। ইসিবি সম্ভবত সুদের হার অপরিবর্তিত রাখবে, ফলে আবারও মার্কেটে কোনো প্রতিক্রিয়া সৃষ্টি করার মতো কিছুই থাকবে না। ইউরোর মূল্য প্রায় এক মাস ধরে ফ্ল্যাট রেঞ্জে অবস্থান করছে এবং এ ব্যাপারে কিছুই করার নেই।

বুধবার ৫-মিনিটের টাইমফ্রেমে নতুন ট্রেডাররা গত এক মাস ধরে চলমান প্রবণতার চূড়ান্ত ধাপ দেখতে পেয়েছে বলে মনে হতে পারে। এবার এই পেয়ারের মূল্যের অস্থিরতার মাত্রা 25 পিপস ছিল, এবং সারাদিন মূল্য পুরোপুরিভাবে সাইডওয়েজ রেঞ্জে অবস্থান করেছে। মুভমেন্টের ধরন বিবেচনায় বলা যায়, এমনকি যদি ট্রেডিং সিগন্যাল গঠিত হত তবুও মুনাফা করা সম্ভব হতো না।
ঘণ্টাভিত্তিক টাইমফ্রেমে এই পেয়ারের মূল্য উভয় ট্রেন্ডলাইনই ব্রেক করেছে এবং এখন আর সেগুলো প্রাসঙ্গিক নেই। সাম্প্রতিক মাসগুলোতে মার্কেটের সার্বিক পরিস্থিতি ও মুভমেন্ট বিবেচনা করে আমাদের ধারণা ইউরোর মূল্য বৃদ্ধি অব্যাহত থাকবে; এবং এটির মূল্য এখনকার চেয়ে অনেক বেশি শক্তিশালীভাবে বৃদ্ধি পাওয়া উচিত। তবে সত্যিকার অর্থে বর্তমান উর্ধ্বমুখী মুভমেন্টটি একটি কারেকশন হিসেবে বিবেচিত হচ্ছে; এবং এই মুভমেন্টটি কোনো নির্দিষ্ট প্রবণতার চেয়ে ফ্ল্যাট রেঞ্জভিত্তিক মুভমেন্টের সাথেই বেশি সাদৃশ্যপূর্ণ।
বৃহস্পতিবার, যদি এই পেয়ারের মূল্য 1.1461-1.1466 এরিয়া থেকে বাউন্স করে, তাহলে নতুন ট্রেডাররা শর্ট পজিশন ওপেন করতে পারেন, যেখানে মূল্যের 1.1363-1.1377-এর দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে। আর যদি এই পেয়ারের মূল্য 1.1363-1.1377 এরিয়া থেকে বাউন্স করে, তাহলে লং পজিশন ওপেন করা যেতে পারে এবং মূল্যের 1.1461-1.1466-এর দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে। তবে আজ আমরা মার্কেটে এই পেয়ারের মূল্যের তীব্র মুভমেন্টের প্রত্যাশা করছি না।
৫-মিনিটের টাইমফ্রেমে, ট্রেডিংয়ের জন্য নিম্নলিখিত লেভেলগুলো বিবেচনা করা উচিত: 1.1267-1.1275, 1.1363-1.1377, 1.1461-1.1466, 1.1527-1.1531, 1.1584-1.1594, 1.1655-1.1666, 1.1745-1.1754। বৃহস্পতিবার ইউরোজোনে ইসিবির বৈঠক এবং ক্রিস্টিন লাগার্ডের বক্তব্য অনুষ্ঠিত হবে। ইসিবি সম্ভবত সুদের হার বাড়াবে না, তাই এই বৈঠকটি "গুরুত্বহীন" হিসেবে বিবেচিত হতে পারে এবং মার্কেটে কোনো প্রতিক্রিয়া নাও সৃষ্টি হতে পারে। মনে রাখবেন যে দেড় মাস আগেও ইসিবি মুদ্রানীতি কঠোর করার ঘোষণা দিয়েছিল, যার প্রতি ট্রেডাররা তেমন কোনো প্রতিক্রিয়া দেখায়নি।
নতুন ট্রেডারদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য
গুরুত্বপূর্ণ ইভেন্ট ও প্রতিবেদন: এই তথ্যগুলো অর্থনৈতিক ক্যালেন্ডারে পাওয়া যায় এবং মূল্যের মুভমেন্টে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে। গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশের সময় সতর্কতা অবলম্বন করুন বা মার্কেট থেকে বেরিয়ে আসুন, যাতে হঠাৎ করে মূল্যের রিভার্সাল বা বিপরীতমুখী হওয়ার প্রবণতা এড়ানো যায়।
ফরেক্স ট্রেডিংয়ে নতুন ট্রেডারদের মনে রাখতে হবে প্রতিটি ট্রেড লাভজনক হবে না। দীর্ঘমেয়াদে ট্রেডিংয়ে সফলতা অর্জনের জন্য একটি সুস্পষ্ট কৌশল গ্রহণ এবং সঠিক মানি ম্যানেজমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ।