বিশ্লেষণী পর্যালোচনা

ফরেক্সমার্টের বিশ্লেষণী পর্যালোচনা ফরেক্স মার্কেটের সর্বশেষ টেকনিক্যাল বিশ্লেষণ সরবরাহ করে। এই প্রতিবেদনগুলোর মধ্যে স্টক মার্কেট প্রবণতা, আর্থিক পূর্বাভাস, বৈশ্বিক আর্থিক পর্যালোচনা এবং বাজারে প্রভাব বিস্তার করতে পারে এমন রাজনৈতিক সংবাদ।

Disclaimer:  ফরেক্সমার্ট বিনিয়োগের পরামর্শ দেয় না এবং সরবরাহিত বিশ্লেষণগুলি ভবিষ্যতের ফলাফলের প্রতিশ্রুতি হিসাবে গণ্য করা উচিত নয়

স্বর্ণ: ধস থেকে পুনরুদ্ধার—এবং পুনরায় ধস
10:04 2026-10-01 UTC+00

সন্ধ্যাবেলা স্বর্ণের দরপতন হলেও এশীয় ট্রেডিং সেশনের সময় তা ঘুরে দাঁড়ায় এবং ঊর্ধ্বমুখী প্রবণতা ফিরে আসে; তবে ইউরোপীয় মার্কেটে সেশন শুরু হওয়ার ঠিক আগেই স্বর্ণের দরপতন ঘটে এবং এটির মূল্য গত মাসের সর্বনিম্ন লেভেল—প্রতি আউন্স প্রায় $4,000-এর—দিকে ধাবিত হতে থাকে। দৈনিক সেশনে স্বর্ণের মূল্যের এই বড় ধরনের ওঠানামা ইঙ্গিত দেয় যে, মুদ্রাস্ফীতি হ্রাসের প্রত্যাশা নাকি বন্ডের উচ্চ ইয়েল্ডের চাপ—কোনটি শেষ পর্যন্ত প্রভাব বিস্তার করবে, সে বিষয়ে ট্রেডাররা এখনও কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি; আর ঠিক এই দ্বৈরথই টানা দ্বিতীয় দিনের মতো স্বর্ণের মূল্যকে প্রভাবিত করেছে।

আগের দিন 0.6% দরপতনের পর স্বর্ণের মূল্য 0.9% বেড়ে প্রতি আউন্স $4,192-এ পৌঁছেছে; মূল্যস্ফীতির হার প্রত্যাশার চেয়ে কম হওয়ায় ফেডারেল রিজার্ভের পরবর্তী বৈঠকে সুদের হার বাড়ানোর সম্ভাবনা কমে যাওয়াই এই ধরনের মুভমেন্টের মূল কারণ ছিল। ফেডের কাছে মূল মূল্যস্ফীতি পরিমাপের পছন্দের সূচক—কোর পার্সোনাল কনজাম্পশন এক্সপেন্ডিচার্স'—আগস্ট মাসে 0.2% বৃদ্ধি পেয়েছে, যা প্রত্যাশার চেয়ে কম ছিল; এছাড়া আগের মাসের প্রতিবেদনের ফলাফলও সংশোধন করে কমানো হয়েছে। এই পরিস্থিতি স্বর্ণের হোল্ডারদের জন্য লাভজনক হলেও, সেইসব ট্রেডারের জন্য ক্ষতির কারণ হয়েছে যারা সেপ্টেম্বর মাসে ফেড কর্তৃক সুদের হার বৃদ্ধির পর ধারাবাহিক দরপতনের ওপর বাজি ধরেছিলেন।

একই সাথে, বুধবার দীর্ঘমেয়াদী মার্কিন ট্রেজারি বন্ডের ইয়েল্ড বহু বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে; কারণ ভোক্তাদের শক্তিশালী ব্যয়ের প্রবণতা এই আস্থাকে জোরালো করেছে যে, মার্কিন অর্থনীতির উচ্চ সুদের হারের চাপ সামলানোর সক্ষমতা রয়েছে। প্রতিবেদনে দেখা গেছে, আগস্ট মাসে ভোক্তাদের ব্যয়ের হার গত এক বছরেরও বেশি সময়ের মধ্যে সবচেয়ে দ্রুতগতিতে বেড়েছে। এর ফলে ট্রেডাররা অক্টোবরে ফেডারেল রিজার্ভের সুদের হার বাড়ানোর সম্ভাবনা প্রায় 70% থেকে কমিয়ে 36%-এর কাছাকাছি নামিয়ে এনেছেন। ফলে পরিস্থিতি পরস্পরবিরোধী হয়ে দাঁড়িয়েছে: একদিকে সুদের হার বৃদ্ধির সম্ভাবনা কমছে, অন্যদিকে দীর্ঘমেয়াদী বন্ডের ইয়েল্ড বাড়ছে—আর এই বৈপরীত্যের কারণে স্বর্ণের দরপতনের ঝুঁকি তৈরি হয়েছে।

২০২৩ সালের পর ফেডারেল রিজার্ভ কর্তৃক প্রথমবারের মতো সুদের হার বৃদ্ধি এবং ভবিষ্যতে আরও কঠোর মুদ্রানীতির ইঙ্গিত—এসবের প্রভাবে সেপ্টেম্বর মাসে স্বর্ণের দর প্রায় 6% কমেছে, যা জুন মাসের পর থেকে স্বর্ণের জন্য সবচেয়ে নেতিবাচক মাসিক ফলাফল। তবে ভূ-রাজনৈতিক পরিস্থিতি বিপরীতমুখী প্রভাব ফেলছে এবং স্বর্ণকে সহায়তা জোগাচ্ছে।

ভূ-রাজনৈতিক অনিশ্চয়তা, বিশেষ করে যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যকার যুদ্ধবিরতি সংক্রান্ত আলোচনা থমকে যাওয়ায় স্বর্ণ সমর্থন পেয়ে চলেছে, অন্যদিকে জ্বালানি তেলের উচ্চমূল্য মুদ্রাস্ফীতি বৃদ্ধির ঝুঁকি সৃষ্টি করছে—যা স্বর্ণের জন্য প্রধান হুমকি। সুতরাং, স্বর্ণ দুটি বিপরীত শক্তির টানে রয়েছে: একদিকে ভূ-রাজনৈতিক পরিস্থিতি এটির মূল্য়কে ঊর্ধ্বমুখী করছে এবং বন্ডের উচ্চ লভ্যাংশ ও মুদ্রাস্ফীতি বৃদ্ধির অনিশ্চয়তা স্বর্ণের দরপতন ঘটাচ্ছে। দিনের মধ্যে স্বর্ণের মূল্যের এই তীব্র ওঠানামার কারণ এটাই।

পূর্ববর্তী সেশনে 1.7% দরপতনের ফলে আট সপ্তাহের মধ্যে সর্বনিম্ন লেভেলে নেমে যাওয়ার পর, রুপার দর 0.9% বেড়ে প্রতি আউন্স $60.94-এ পৌঁছেছে। প্ল্যাটিনাম ও প্যালাডিয়ামের মূল্যও বেড়েছে।

ফেডের সুদের হার নির্ধারণের পরবর্তী গুরুত্বপূর্ণ সংকেত হিসেবে ট্রেডাররা সপ্তাহের শেষের দিকে প্রকাশিতব্য মার্কিন শ্রমবাজার সংক্রান্ত প্রতিবেদনের দিকে নজর রাখবেন। আগস্টের মুদ্রাস্ফীতি প্রতিবেদনের পর অক্টোবরে সুদের হার বৃদ্ধির যে সম্ভাবনা কমে গিয়েছিল, তা সপ্তাহের শুরুর দিকের পর্যায়ে ফিরে আসবে নাকি আরও কমতে থাকবে—এই প্রতিবেদনের ফলাফল সেটাই নির্ধারণ করবে।

analytics6abe0da40c0b2.jpg

স্বর্ণের বর্তমান টেকনিক্যাল চিত্র অনুযায়ী, ক্রেতাদের স্বর্ণের মূল্যকে নিকটতম রেজিস্ট্যান্স $4,186-এ পুনরুদ্ধার করতে হবে। এতে করে স্বর্ণের মূল্যের $4,249-এর দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে; যা ব্রেক করে ঊর্ধ্বমুখী হওয়া তুলনামূলকভাবে কঠিন হবে। পরবর্তী লক্ষ্যমাত্রা হিসেবে $4,304 এরিয়া নির্ধারণ করা যেতে পারে। দরপতনের ক্ষেত্রে স্বর্ণের মূল্য $4,124 লেভেলে থাকা অবস্থায় বিক্রেতারা মার্কেটের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করবে। যদি তারা সফল হয়, এই রেঞ্জ ব্রেক করে স্বর্ণের মূল্য নিম্নমুখী হলে সেটি বুলিশ পজিশনগুলোর উপর উল্লেখযোগ্য আঘাত হিসেবে বিবেচিত হবে এবং স্বর্ণের মূল্য $4,062-এ নেমে যেতে পারে, ও পরবর্তীতে সম্ভবত $4,047 পর্যন্ত দরপতন হতে পারে।

প্রতিক্রিয়া

ForexMart is authorized and regulated in various jurisdictions.

(Reg No.23071, IBC 2015) with a registered office at First Floor, SVG Teachers Co-operative Credit Union Limited Uptown Building, Corner of James and Middle Street, Kingstown, Saint Vincent and the Grenadines

Restricted Regions: the United States of America, North Korea, Sudan, Syria and some other regions.


aWS
© 2015-2026 Tradomart SV Ltd.
Top Top
ঝুঁকি সতর্কতা:
ফরেক্স এক্সচেঞ্জ অত্যন্ত অনুমানভিত্তিক এবং জটিল প্রকৃতির এবং এটি সকল বিনিয়োগকারীদের জন্য উপযুক্ত নাও হতে পারে। ফরেক্স ট্রেডিংয়ের ফলে লাভ বা ক্ষতি হতে পারে। অতএব, অর্থ হারালে আপনি যদি তার যোগান দিতে না পারেন তাহলে সেটি বিনিয়োগ না করার পরামর্শ দেওয়া হয়। ফরেক্সমার্টের প্রদত্ত সেবাগুলো ব্যবহার করার আগে, দয়াকরে ফরেক্স ট্রেডিং সম্পর্কিত ঝুঁকিগুলো সম্পর্কে জানুন। প্রয়োজনে আর্থিক পরামর্শ নিন। দয়াকরে মনে রাখবেন যে অতীত অভিজ্ঞতা বা ভবিষ্যত পূর্বাভাস কোন কিছুই ভবিষ্যতের ফলাফলের নিশ্চয়তা প্রদান করে না।
ফরেক্স এক্সচেঞ্জ অত্যন্ত অনুমানভিত্তিক এবং জটিল প্রকৃতির এবং এটি সকল বিনিয়োগকারীদের জন্য উপযুক্ত নাও হতে পারে। ফরেক্স ট্রেডিংয়ের ফলে লাভ বা ক্ষতি হতে পারে। অতএব, অর্থ হারালে আপনি যদি তার যোগান দিতে না পারেন তাহলে সেটি বিনিয়োগ না করার পরামর্শ দেওয়া হয়। ফরেক্সমার্টের প্রদত্ত সেবাগুলো ব্যবহার করার আগে, দয়াকরে ফরেক্স ট্রেডিং সম্পর্কিত ঝুঁকিগুলো সম্পর্কে জানুন। প্রয়োজনে আর্থিক পরামর্শ নিন। দয়াকরে মনে রাখবেন যে অতীত অভিজ্ঞতা বা ভবিষ্যত পূর্বাভাস কোন কিছুই ভবিষ্যতের ফলাফলের নিশ্চয়তা প্রদান করে না।